স্টাফ রিপোর্টার:

তথ্য মন্ত্রনালয়ের নির্দেশে এবার বাংলাদেশে বন্ধ হল "জি বাংলা"

 বন্ধ হল জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার। মঙ্গলবার (২ এপ্রিল) এ চ্যানেলগুলো দেখা যাচ্ছে না বলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দর্শকরা জানিয়েছেন।

এমন একটি সময় জি বাংলা বন্ধ হল যে সময়
জি বাংলার সারেগামাপা মঞ্চ কাপাচ্ছেন বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল।

একের পর এক ধামাকা পারফমেন্সে কলকাতা সহ দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছেন নোবেল।
আর সারেগামাপা শেষ হতে না হতেই বাংলাদেশে বন্ধ হয়ে গেল জি বাংলার সম্প্রচার।

সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে  জি নেটওয়ার্কের সম্প্রচার বন্ধের নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর ফলে বাংলাদেশের নোবেল ভক্তরা টিভিতে আর নোবেলের গান উপভোগ করতে পারবে না।


ক্যাবল অপারেটররা জানান, গতকাল সোমবার (০১ এপ্রিল) জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বন্ধের জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নির্দেশনা দেয়া হয়। এরপরই সারা দেশে জি টিভি, জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জিং, জি অ্যাকশন, জি বলিউডসহ এই নেটওয়ার্কের সব টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।


Post:- Amarchakri24.Com